বাসের মধ্যে হাতেনাতে ধরা পড়ে যায় মহিলা পকেটমার
দি নিউজ লায়ন ; বাসের মধ্যে হাতেনাতে ধরা পড়ে যায় মহিলা পকেটমার। বাস থেকে নামিয়ে ওই পকেটমারকে মারধোর করার পরই টাকার ব্যাগ ফেরত দেয় মহিলা পকেটমার। ঘটনাটি ঘটে ভাতার বাজারে। টাকা হারানো ওই মহিলার নাম নীলিমা মাঝি। তাঁর বাড়ি ভাতার থানার ঊষাা গ্রামে। বলগোনা বাজার থেকে বাসে ওঠেন তিনি। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা
এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর সঙ্গে বলগোনা বাস স্ট্যান্ড থেকে আরও দুই মহিলা উঠে। শুক্রবার ভাতার বাজারে বাসের মধ্যে করে মহিলা চিৎকার শুরু করে দেন। তিনি জানান, ব্যাংক থেকে টাকা তুলেছিলেন। সেই টাকার ব্যাগ চুরি হয়ে গিয়েছে।
পাশে দাঁড়ানো দুই মহিলাকে সন্দেহ করেন তিনি। অন্যান্য মহিলা যাত্রীরা তল্লাশি শুরু করতেই এক জনের কাছ থেকে সেই টাকা উদ্ধার হয়। এরপর গনধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Post a Comment